বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে শুভেন্দুর কঠোর হুঁশিয়ারি কুড়িগ্রামে তথ্য অধিকার নিয়ে নাগরিক সমাজের ক্যাম্পেইন উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার ফেরি সরানো হলো, জনবলও অন্যত্র, অনিশ্চয়তায় চিলমারী ঘাট রৌমারী‌তে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু   রাজারহাটে নদীর পাড় থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে চার লাখ টাকার ভারতীয় মোবাইলসহ গ্রেপ্তার-১
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে তথ্য অধিকার নিয়ে নাগরিক সমাজের ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন




কুড়িগ্রামে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘তথ্য জানি, অধিকার মানি’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে এ আইন ব্যবহার করে সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় পরিচালিত ‘সুশীল’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও কুড়িগ্রাম সিএসও হাব ক্যাম্পেইনটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা গেলে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা সহজ হবে। তথ্যের সহজলভ্যতা এবং এ বিষয়ে জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ক্যাম্পেইনে জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুর রশিদ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক লাইলুন নাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আসিফ সাহারিয়ারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, তরুণ ও সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুর রশিদ হিজড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ নিজ এলাকায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুড়িগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী।
এ সময় ইউএসএসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল ইসলাম এবং কুড়িগ্রাম সিএসও হাবের সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নাগরিক সমাজের সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, টেকসই ভিত্তি গঠন এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের ক্যাম্পেইন ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তথ্য অধিকার আইন প্রয়োগের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT