রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য নীতিগত বিচ্যুতির অভিযোগ তু‌লে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে বিয়ে হয় নাসরিনের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এ সময় তার বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকালে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে গত ২৯ অক্টোবর উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় আলমগীরকে প্রধান অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার দুলাল মিয়া এজাহারনামীয় তিন নম্বর আসামি। তিনি উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে।

এসআরবি-১৩ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT