শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বিশ্বমানবতার মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর) এলাকায় উপজেলা পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী আরতি ও দীপদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জিত কুমার মোদক (সমীরণ)। অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত কুমার রবিদাস (শুভ)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বিশ্বমানবতার মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়। আয়োজকদের মতে, দীপদান শুধু ধর্মীয় আচার নয়, এটি আলো, পবিত্রতা ও শুভবোধের প্রতীক। এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT