বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে আ.লীগ নেতা রেদওয়ান মাস্টার গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান মাস্টার (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর গ্রামের একটি পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেদওয়ানুর রহমান ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবং উত্তর নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, গত আগস্টে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT