কুড়িগ্রামের উলিপুরে ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদু পোদ্দার, আব্দুল হাকিম, সাতকুড়ার পাড় ও বড়াইবাড়ী বাজার এলাকায় এ কার্যক্রম চলবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।