বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন



 

কুড়িগ্রামের উলিপুরে নতুন তিনটি ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি নতুন থানা ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

পোস্টে সংসদ সদস্য বলেন, দুর্গাপুর, পাঁচপীর ও মণ্ডলেরহাট এলাকার মধ্যে সবার মতামতের ভিত্তিতে সুবিধাজনক স্থানে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার জাতীয় সংসদে বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনার তালিকায় রয়েছে। বৃহস্পতিবার এটি সিদ্ধান্ত প্রস্তাব হিসেবে আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

নতুন উপজেলা প্রতিষ্ঠার জন্য ২০০৪ সালের সংশোধিত নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রায় ৩০০ বর্গকিলোমিটার আয়তন, দুই থেকে আড়াই লাখ জনসংখ্যা এবং অন্তত আটটি ইউনিয়ন অথবা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থাকার শর্ত রয়েছে। এ প্রশাসনিক কাঠামো বিবেচনায় নিয়েই নতুন তিনটি ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, নতুন ইউনিয়ন গঠন ও প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে উলিপুরে আরেকটি উপজেলা প্রতিষ্ঠার পথ সুগম করাই তাঁদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে সবার মতামত ও সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, উলিপুর উপজেলায় বর্তমানে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT