কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাফর মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাফর মিয়া উপজেলার খরখরিয়া পাঁচগ্রাম এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাফর মিয়ার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।