শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে : ড. আতিক মুজাহিদ মাঠে নামতে পারল না ভারত-পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান ৪৩ বছর পর আবার চালু হলো উলিপুরের বিদ্যোৎসাহী পাঠাগার আবাসন খাতের সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়, সামনে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ অর্থের অভাবে কোনো নারী যেন ক্যান্সার চিকিৎসা থেকে বঞ্চিত না হন: ডা. জুবাইদা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যই এখন সময়ের দাবি: তারেক রহমান নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৪৩ বছর পর আবার চালু হলো উলিপুরের বিদ্যোৎসাহী পাঠাগার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ন
oplus_2




দীর্ঘ ৪৩ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কুড়িগ্রামের উলিপুরের বিদ্যোৎসাহী পাঠাগার। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী ও পূর্ব নাওডাঙ্গার মহেশের বাজার এলাকায় পাঠাগারটির পুনরায় উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী প্রদীপ কুমার রায়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতিত্ব করেন দলদলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক হরেন্দ্র নাথ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যুৎ রায়।

এতে বক্তব্য দেন আইনজীবী প্রদীপ কুমার রায়, সংগীতশিল্পী পঞ্চানন রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব সাঈদ আক্তার আমিন, উলিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জমিদার রায় এবং শিক্ষার্থী সেজুতি রায় জয়িতাসহ অনেকে।

বক্তারা বলেন, একটি পাঠাগার আলোকিত সমাজ গঠনের অন্যতম মাধ্যম। ১৯৮২ সালে যাত্রা শুরু করা পাঠাগারটি নানা কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবারও এর কার্যক্রম শুরু হওয়ায় নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে। বইপড়ার মাধ্যমে সমাজ থেকে অজ্ঞতা ও অন্ধকার দূর করা সম্ভব।

অনুষ্ঠানে আইনজীবী প্রদীপ কুমার রায়ের মা রজরানী রায়, বিএনপি নেতা আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মালেক, এনজিও কর্মী দিলীপ কুমার রায়, সমাজসেবক ইয়াসিন আলী, সংগীতশিল্পী পরেশ চন্দ্র রায় ও সুভাষ চন্দ্র বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮২ সালে বিদ্যোৎসাহী পাঠাগারটি প্রথম উদ্বোধন করা হয়। এরপর নানা কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৩ বছর পর আবারও পাঠাগারটির কার্যক্রম শুরু হলো।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT