শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ   কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন



কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ বিভিন্ন ধরনের পণ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT