শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ   কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ  

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
oplus_0




কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না, রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল ও আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ ও সদস্যসচিব সোলায়মান আলী সরকার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব সামিউল ইসলাম শামীম, যুগ্ম আহ্বায়ক একরামুল সরকার বাবু ও আবুল হাসনাত রাজিব, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল এবং উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক হাসান আলী খান।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT