বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত উলিপু‌রে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ৩ উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় জ্বালানি সংকটে বাড়ছে ব্যয়, কমছে উৎপাদন ও বিনিয়োগ উলিপুরে আগুনে পুড়ল ৭ ঘর, নিঃস্ব তিন পরিবার কুড়িগ্রামে শীতার্তদের জন্য আশার ৪০০ কম্বল হস্তান্তর ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে তিন পদে নিয়োগ, ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ সেন্ট মার্টিনে পর্যটক কমছে, জাহাজ মালিকদেরও বাড়ছে লোকসান শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান সিঙ্গাপুরে জ্বালানি আমদানির বৈঠক, আলোচনায় এজেন্ট-টেন্ডার-কমিশন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্নআয়ের মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার গ্রামে এ ঘটনা ঘটে। প‌রে ওই (মঙ্গলবার) বি‌কে‌লে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে।

আটক ব্যক্তিরা হলেন- উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার আজিজুর রহমা‌নের ছে‌লে কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার জয়নাল আবে‌দি‌নের ছে‌লে চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার আব্দুল ল‌তি‌ফের ছে‌লে রুহুল আমিন (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থে‌কে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিম্নআয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় লোকজনের স‌ন্দেহ হ‌লে তা‌দের অবরুদ্ধ ক‌রে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন স্থানীয়‌রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ট‌্যাবসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বুড়াবুড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীর। মামলা দা‌য়ে‌রের পর বুধবার আদালতের মাধ্যমে তা‌দের কারাগারে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT