রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জবাবদিহি চাইছে কূটনৈতিক তৎপরতা লটারি পদ্ধতি হোক বদলি বাণিজ্য বন্ধের সূচনা রৌমারী‌তে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ ফুলবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রৌমারী‌তে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ব্রহ্মপুত্রের চ‌রে ইয়াবা বা‌ণিজ‌্য,গ্রেফতার ৩

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৩:০১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ন‌দের চরাঞ্চ‌লে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৮ মে) দিবাগত রা‌ত সা‌ড়ে ৮ টার দি‌কে উপ‌জেলার সা‌হে‌বের আলগা ইউ‌নিয়‌নের গেন্দার আলগা এলাকায় এ অ‌ভিযান চালায় পু‌লিশ।

শুক্রবার (১৯ মে) সকালে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানি‌য়ে‌ছে জেলা পু‌লিশ।

গ্রেফতার ব‌্যক্তিরা হলেন, ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকার হাবিবুর রহমান (২৭), মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮)।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক‌টি দল ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান, মহসিন মিয়া ও রিপন মিয়াকে গ্রেফতার করে। এরা চরাঞ্চ‌লে ইয়াবা ব‌্যবসা কর‌ছিল।

উ‌লিপুর থানার ও‌সি শেখ আশরাফুজ্জামান ব‌লেন, ‘গ্রেফতার আসা‌মি‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দি‌য়ে শুক্রবার সকা‌লে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT