March 3, 2026, 7:50 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছে- আব্দুল খালেক

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪ 297 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Friday, July 25, 2025

‎ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় ছিল হাসিনা। ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছে হাসিনা।
‎‎শুক্রবার(২৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও বিএনপি’র ৩১দফা লিফলেট বিতরণ কর্মসুচিতে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল খালেক প্রধান অতিথি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
‎‎তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষনা দিয়েছেন তিনি। খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি শিক্ষার্থীদের লেখা-পড়া ফ্রি (বিনামুল্যে) করে দিয়েছিলো।
‎‎তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছেন। বিগত ১৬ বছরে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন।
‎এসময় ‎ উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।