March 3, 2026, 7:50 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

উলিপুরে নারীস্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক 245 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, August 14, 2025

কুড়িগ্রামের উলিপুরে নারীস্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর ২টায় উলিপুর অডিটোরিয়াম হলরুমে স্বপ্নীল বন্ধু সংঘ-এর আয়োজনে “স্বাস্থ্য সচেতনতায় স্বপ্নীল যাত্রা” শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কিশোরী ও নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি, জরায়ু ক্যান্সার প্রতিরোধ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে নিয়মিতভাবে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান এসআই উলিপুর থানা। এছাড়াও স্বপ্নীল বন্ধু সংঘ এর সভাপতি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।