March 3, 2026, 7:46 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবার, ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক 194 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, August 21, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই শত শত পরিবার তাদের ভিটেমাটি, বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।
ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে  আব্দুর সোবহান আলীর নেতৃত্বে প্রায় ছয় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরে তিস্তার ভাঙনে তাদের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, বাগান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তারা আশ্রয়হীন ও দিশেহারা হয়ে পড়েছেন।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর টেন্ডার প্রক্রিয়া চলছে। এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।