March 3, 2026, 7:46 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

উলিপুরে প্রেসক্লাব হলরুমে অভিনন্দিত শিক্ষক মাহবুবার রহমান

কামরুজ্জামান স্বাধীন।।কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক 261 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, September 27, 2025

কুড়িগ্রামের উলিপুরে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক মাহবুবার রহমানকে অভিনন্দিত করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হলরুমে ‘বন্ধু আমার’ ৮৮ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নানা আয়োজনে বজরা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে এ অভিনন্দন জানানো হয়।

‘আমরা বন্ধু’ এসএসি ৮৮ ব্যাচের উপজেলা যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আহবায়ক শামীম আক্তার আমীন। এ সময় বক্তব্য রাখেন, জেলা শাখার আহবায়ক মাহমুদ হাসান অভি, উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হান্নান, সাবেক সভাপতি মোন্নাফ আলী, সকল সদস্যদের সর্বোসম্মতিক্রমে বর্তমান সভাপতি মাওলানা মমতাজুল হাসান কারিমী, সদস্য নুরবক্ত, নুরুজ্জামান, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব, উত্তর দড়ি কিশোরপুর সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী, প্র.শি. রাজনগর হাসানিয়া সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, অভিনন্দিত প্রধান শিক্ষক মাহবুবার রহমান প্রমুখ।

বক্তরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গুনি ও সৃজনশীল প্রধান শিক্ষক মাহবুবার রহমানের এমন কৃতিত্বে আমরা গর্বিত ও আনন্দিত।

অভিনন্দিত শিক্ষক মাহবুবার রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেনো এই অর্জন রক্ষা করতে পারি এবং প্রিয় বিদ্যাপীঠের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন।

উল্লেখ্য, আসন্ন বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা পর্যায়ে শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননায় ভূষিত হন শিক্ষক মাহবুবার রহমান।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।