March 3, 2026, 7:45 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার

অনলাইন ডেক্স ।। 146 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, October 7, 2025

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ  মা ও  ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার নাগদাহ এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় জোবেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জমিরন বেগম (৫৮) ও ছেলে নুর আমিন ভুট্টোকে আটক করা হয়।

অভিযানে জমিরন বেগমের কাছ থেকে ৭০ পিস এবং তার ছেলে নুর আমিন ভুট্টোর কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১,২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।