বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক দখল, পথচারীদের দুর্ভোগ চরমে কু‌ড়িগ্রা‌মে মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা‌য়ের মৃত‌্যু, আহত বাবা উলিপু‌রে সরকারি জায়গায় জেনারেটর বসিয়ে কক্ষ নির্মাণ, বন্ধ করল প্রশাসন ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার উলিপুরে দুর্যোগ মোকাবিলায় মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়া‌রি গ্রেপ্তার উলিপুরে বি‌রো‌ধের জে‌রে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অ‌ভি‌যোগ ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে না উলিপুর নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে ছে‌লে‌কে ডাকাতির মামলায় জড়ানোর অভিযোগ, বাবার সংবাদ সম্মেলন

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে ছেলে সাইফুল ইসলাম পলাশকে (২১) ডাকাতি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগ করেছেন তার বাবা মো. মোখলেসুর রহমান (৫০)। মামলা থেকে ছেলেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেস ক্লাব উলিপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব অভিযোগ করেন মোখলেসুর রহমান।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে তার ভায়রা ভাই ও বজরা ইউনিয়নের বক্তার আলীর ছেলে রাজু মিয়া (৫৩) উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছেন। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং তার ছেলে নির্দোষ প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি।

মোখলেসুর রহমান জানান, সাইফুল তবকপুর ইউনিয়নের চাচিয়ারপাড় কওমি মাদরাসার শিক্ষার্থী। পাশাপাশি দুটি মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করছেন তিনি।

মাদরাসার পরিচালক লোকমান হাকিম বলেন, ঘটনার দিন সাইফুল মাদরাসাতেই ছিলেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে মামলার বাদী রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সংবাদ সম্মেলনে সাইফুলের পরিবারের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT