শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ী সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার  

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শুক্রবার (৯ অক্টোবর) ‌দিবাগত রাত আড়াইটার‌ দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT