শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাজমুল হোসাইনের মৃত্যুতে এমপি সালেহীর শোক

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন



 কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সেক্রেটারি নাজমুল হোসাইন (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হোসাইন উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রশিবিরের সাথী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, সংগঠনের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নাজমুল হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাজমুল হোসাইনের স্বজনরা জানান, তিনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT