মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;




কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের সঙ্গে ফুটপাত নির্মাণের দাবি জানান অংশগ্রহণকারীরা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কের পাশে রয়েছে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা যাতায়াত করেন। চলাচল করেন সাধারণ পথচারীরাও।

তাঁদের অভিযোগ, সড়ক সংস্কারের আগে পাশে ফুটপাত থাকলেও বর্তমান নির্মাণকাজে তা রাখা হচ্ছে না। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, সড়ক উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও জরুরি। ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণ করা হলে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফুটপাতের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।

মানববন্ধন থেকে নির্মাণাধীন মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT