মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ১৫ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন




কুড়িগ্রামে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফাইট আনটিল লাইটের (ফুল) আয়োজনে ফুল শিক্ষাবৃত্তি–২০২৫-এর আওতায় এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

স্কুল পর্যায়ে প্রথম হয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দ্বিতীয় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল এবং তৃতীয় সবুজ বাংলা কিন্ডারগার্টেন। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম স্থানে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালারহাট শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল, ষষ্ঠ স্থানে কিশলয় বিদ্যানিকেতন ও উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল এবং সপ্তম স্থানে রয়েছে সোনাহাট এসকেএস কিন্ডারগার্টেন।

মাদ্রাসা পর্যায়ে প্রথম হয়েছে আল-কাওসার মডেল মাদ্রাসা।

এ ছাড়া উদীয়মান প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে সাফল্য কিন্ডারগার্টেন, অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন, নতুনকুঁড়ি জুনিয়র স্কুল ও রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল।

বক্তব্যে পুলিশ সুপার সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT