রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভূরুঙ্গামারীতে সমবায় দিবস পালন, ২০০ গাছের চারা বিতরণ উলিপুরে সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের কবলে অভিজাত এলাকাও কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন




কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় নুর মোহাম্মদের ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় বাড়ি ফেরার পথে হামলার শিকার হন নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষে বাড়ি ফেরার সময় নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় তারা।

রাত গভীর হলেও নুর মোহাম্মদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT