কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের জন্য সোমবার (৯ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নম্বর ফিডারের আওতাধীন ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা কর্তনের কাজ করা হবে। এ জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—নাওড়া, দক্ষিণ নাওড়া, পশ্চিম নাওড়া ও বলদ দোয়ারপাড়ের আংশিক এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উলিপুর জোনাল অফিসের ডিজিএম এ তথ্য জানান।