বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে মাদক কারবা‌রি‌কে ৬ ম‌া‌সের কারাদণ্ড

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের অভিযোগে ফারুক আলী আকন্দ (৪৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাশিয়াগাড়ি চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। আটক ফারুক উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকার মোকছেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় লোকজনের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বুধবার সকালে চৌমহনী বাজারে মাদক বিক্রির সময় তাকে আটক করেন তারা। এ সময় তার কাছ থেকে নয়টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয় লোকজন। পরে তাকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ফারুককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ব‌লেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক আলী আকন্দকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।##


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT