বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

তৃতীয়বারের মতো সংসার ভাঙছে কণ্ঠশিল্পী ন্যান্সির

বি‌নোদন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন




ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী আর আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার আজ সমাপ্তি ঘটেছে।’
তিনি আরও লেখেন, বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এই সিদ্ধান্ত বুঝতে ও সম্মান করতে এবং ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা বজায় রাখতে সবার সহযোগিতা চান তিনি।
জীবনের নতুন অধ্যায় শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জানা গেছে, ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা।
এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে দ্বিতীয় সংসারেরও বিচ্ছেদ ঘটে। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।
দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মোহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT