রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বিএন‌পির ওয়ার্ড কমিটি বিলুপ্ত

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন




কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রক্ষায় ভূমিকা রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা প্রদানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্যসচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের নির্দেশক্রমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT