March 12, 2026, 2:42 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

উলিপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন || কুড়িগ্রামনিউজ২৪.কম 640 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, January 29, 2023

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, ড. সানজিদা মুস্তাফী, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ। সেমিনারে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাসাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

 

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।