March 10, 2026, 7:26 pm
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক 437 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, February 18, 2025

বিএনপির বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পানির অভাবে তিস্তা নদী এলাকা থেকে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে ।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে তিস্তার চরে তিস্তা নদীর রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির উলিপুরের থেতরাই পাকার মাথা পয়েন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন তিস্তা শুধু শুধু তিস্তা নয়। তিস্তার পানির সাথে জড়িত আছে এই এলাকার মানুষের দৈনন্দিন জীবন যাপন। নির্ভর করছে এই অঞ্চলের কৃষি। তিনি তিস্তার ন্যায্য হিস্যার দাবির লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহব্বান জানান।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা) বলেন আন্দোলন বেগবান করার দায়িত্ব আপনাদের। আমরা সফল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো। আপনারা পাশে থাকলে এই আন্দোলনে আমরা সফল হবো ইনশাআল্লাহ।

উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে সমন্বয়ক হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা), এনটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ প্রমুখ।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।