কুড়িগ্রামের চিলমারীতে বাঁশঝাড়ের পাশের ডোবার পানিতে ডুবে বায়েজিদ ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার টমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ ওই এলাকার আবু তাঁরা মিয়ার ছোট ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল বায়েজিদ। খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সবার নজর এড়িয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ের একটি ডোবার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাঁশঝাড়ের পাশের ডোবার পানিতে বায়েজিদকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।