বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অম্বিকা চরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় এবং পৌত্র এনসিসি ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় এ বৃত্তির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দেবব্রত রায়, বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ ও ‘ছোটনদী’র সম্পাদক আবু হেনা মুস্তফা, ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনালী সরকারসহ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রফেসর নিখিল চন্দ্র রায় বলেন, ‘বাবার পুণ্য স্মৃতি অমর করে রাখতে এবং এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২০ সাল থেকে আমরা এ ক্ষুদ্র প্রয়াস চালিয়ে আসছি। এ বছর টানা সপ্তমবারের মতো এই বৃত্তি প্রদান করা হলো।’
উল্লেখ্য, অম্বিকা চরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও বেশি সময় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। তিনি তৎকালীন ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে তিনি মারা যান।