আটক রবিউল ওই এলাকার মৃত মনছার আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাদারগঞ্জ বিওপির একটি টহল দল বিশেষ অভিযানে বের হয়। পরে মাদারগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে সিভিল সোর্সের মাধ্যমে বিজিবি সদস্যরা জানতে পারেন, চেয়ারম্যানপাড়া গ্রামের একটি মসজিদের পাশের কাঁচা রাস্তায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি করছেন।
খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে বিজিবির টহল দল সেখানে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি করে তাঁর পরিহিত কালো-নীল চেক লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩২ পিস লাল রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ দশমিক ২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় ৫০০ রুপির নোটও উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ৬৫০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা ও ভারতীয় মুদ্রাসহ আটক ব্যক্তিকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। কচাকাটা থানায় মামলাটি ৯ অক্টোবর ২০২৬ তারিখে ৯ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।