মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট অজগর। ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট অজগর।

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট দীর্ঘ একটি অজগর।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারী রিং জাল তুলতে গিয়ে অজগরটির দেখা পান জেলে আব্দুস সোবহান। পরে কয়েকজন জেলের সহায়তায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন তিনি। বিশাল আকৃতির অজগরটির দেখতে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার

এলাবাকাসী জানান, ওই এলাকা‌র কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান বিলে নিয়মিত মাছ ধরেন। দুপুরে জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পান তিনি। পরে কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।

সাপটি দেখতে আসা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট।

তাদের ধারণা, সাপটি ভারত থেকে নদীপথে এসেছে। সাপটি আটকা পড়ার স্থান থেকে উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্তের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT