মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট অজগর। ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা

অনলাইন ডেস্ক
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন




রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে ডিবির বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরার অবৈধ আমদানি এবং রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্তে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এ ঘটনায় অর্থ পাচারের অভিযোগে সিআইডি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তারের জন্য সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগারওয়ালাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে সিআইডির কাছে হস্তান্তর এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT