সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কুড়িগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩-এর নজরদারি জোরদার   রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু বসুন্ধরা গ্রুপের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল জব্দ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০১ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানকে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ আরোহী নিহত হন।

তাদের মধ্যে ছিলেন শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শোক স্তব্ধ শহিদুল ইসলাম।

নিহত অন্য দুজন হলেন যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) এবং রাজীবপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪২)। তাদেরও রোববার সকা‌লে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রৌমারী‌তে সড়ক দুর্ঘটনায় ৫ জ‌নের মৃত‌্যু

জানা গে‌ছে, শহিদুল ইসলামের স্ত্রী-সন্তানেরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পান্তামারী গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে শনিবার দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের শিবেরডাঙ্গি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।

জানাজায় অংশ নেওয়া স্থানীয় কলেজশিক্ষক একরামুল হক বলেন, শহিদুল ইসলামের দুই সন্তান তাঁর সন্তানের সঙ্গে পড়াশোনা করত। রিশাদ এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তাকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য কোচিং করানোর পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শহিদুল ইসলাম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাসেল কবির বলেন, এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT