মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে ১০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১২ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০৩ পিস ইয়াবাসহ রহিদুল ইসলাম ওরফে অহিদুল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ণ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT