শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা পরীমনির উলিপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব পাবে নারী নেতৃত্ব   কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে দৈনিক সময়ের আলো পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০:০৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রকাশের ৩ বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ করলো বহুল প্রচারিত এই পত্রিকা। বুধবার সন্ধায় প্রেসক্লাবে দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম সাহেব আলী মন্ডল এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মিজানুর রহমান লিটন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নুরবক্ত আলী, চ্যানেল ৬৯ প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি, রুপেন্দ্র মূখার্জি, সরকার, চারিদিকে প্রতিদিন প্রতিনিধি ফজলুল ও বিপুল সরকার সহ আরো অনেকেই। জাতিকে, আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের ২রা মার্চ আত্মপ্রকাশ করে জাতীয় দৈনিক সময়ের আলো। গণতান্ত্রিক মূল্যবোধ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে, দৈনিক সময়ের আলো পাঠকের আস্থা ও ভালবাসায় স্নিগ্ধ হয়ে হৃদয়ে স্থান করে নিয়েছে। ফলে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি সংকটের মধ্যেও ধকল কাটিয়ে নির্বিঘ্নে তার পথচলা। এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অঙ্গীকার বদ্ধ আমিন মোহাম্মদ মিডিয়া গ্রুপের এই পত্রিকা’টি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT