শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ   কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
Oplus_131072




কুড়িগ্রামের উলিপুরে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ-২০২৭ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ইন্দারপাড় এলাকায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি ইন্দারপাড় জামে মসজিদ থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইন্দারপাড় বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী।

উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, সিনিয়র সহসভাপতি এ টি এম জহিরুল ইসলাম তারা মাস্টার, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, জেলা জাকের পার্টি সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বওলী হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) সাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে চার দিনব্যাপী এ বিশ্ব ওরশ শরিফ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT