শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ   কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১১ অপরাহ্ন




কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের একটি মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় ফজলুল হক (৫৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর ছাট গোপালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফজলুল হক শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় দায়ের করা এফআইআর নম্বর ১৭ ও জিআর নম্বর ২০৫-এর একটি মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়। মামলাটিতে পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এরপর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। তবে পলাতক থাকায় এতদিন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT