শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে উলিপুরে বিএনপির বিক্ষোভ   কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ন




প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জন্য ভাতা, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের মতো রাতের ভোট, ভোট কারচুপি ও ডামি নির্বাচনের ব্যবস্থায় মানুষ আর ফিরে যেতে চায় না।

তারেক রহমান অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন উপেক্ষা করে জনগণের অর্থ লুটপাট এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অধিকার রক্ষা করতে হবে। এর মধ্যে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুমের অবসানের বিষয়গুলোও রয়েছে।

লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত যাবে গ্যাসলাইন

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় থাকলেও তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি। লালমনিরহাটে গ্যাস সরবরাহ কিংবা এ অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগও নেয়নি। এসব প্রশ্ন শুধু তাঁর নয়, এ অঞ্চলের মানুষেরও।

তিনি জানান, খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

তারেক রহমান বলেন, গ্যাসলাইন চালু হলে উত্তরাঞ্চলের শিল্পকারখানাগুলো পরিচালনা সহজ হবে। রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। এতে এ অঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে সরকার প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ কর্মীকে বিদেশে পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে।

এর আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিএনপির হাজারো নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেন তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT