রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন




কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজারে বিএসটিআই অনুমোদিত ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান। এ সময় ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, মধ্য কুমরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুর রহমান, ব্যবসায়ী সাহাদুল ইসলাম ও জবেদ আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের, সমাজসেবক সিরাজুল ইসলাম, ট্রাক্টর ব্যবসায়ী নয়নসহ নাগেশ্বরী উপজেলা ও কুড়িগ্রাম সদরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠানটির নতুন যাত্রা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উন্নতি, ব্যবসায়িক সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্রিজ স্কেল চালুর মাধ্যমে মধ্য কুমরপুর বাজারে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছি।’

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান বলেন, ‘দূরদূরান্ত থেকে বিভিন্ন পণ্যবাহী গাড়ি এসে এখন এ ডিজিটাল ব্রিজ স্কেলে দ্রুত ও নির্ভুলভাবে পণ্যের ওজন পরিমাপ করতে পারবে।’


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT