রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৯১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন



কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রৌমারী গ্রামের মো. মমিন চান (৪০), কলেজপাড়ার বাসুদেব চন্দ্র পাল (২৯) এবং কচাকাটা থানার গাবতলা কুমারপাড়া এলাকার মো. সুলতান মাহমুদ (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) রা‌তে কচাকাটা থানা পুলিশ সুলতান মাহমুদকে ৩৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরদিন শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে রৌমারী উপজেলার সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে মমিন চান ও বাসুদেব চন্দ্র পালকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলীর তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) শাহানুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT