বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপু‌রে সরকারি জায়গায় জেনারেটর বসিয়ে কক্ষ নির্মাণ, বন্ধ করল প্রশাসন ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার উলিপুরে দুর্যোগ মোকাবিলায় মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়া‌রি গ্রেপ্তার উলিপুরে বি‌রো‌ধের জে‌রে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অ‌ভি‌যোগ ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে না উলিপুর নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ উলিপুরে ৪০ জন দুস্থ-অসহায়কে অনুদানের চেক বিতরণ রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে দুর্যোগ মোকাবিলায় মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন




‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ। বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান মণ্ডল ও সাংবাদিক মাহমুদুল হাসান শাহীন।

উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

এ সময় উপস্থিত ছিলেন মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির (এমজেএসকেএস) থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কল্পনা রায়, ইএসডিওর প্রকল্প কর্মকর্তা অরুণ চন্দ অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর শাবানা আক্তার এবং অ্যাকসেস প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কর্মকর্তা আতিকুজ্জামান রাজীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এতে দুর্যোগের সময় দ্রুত ও নিরাপদে উদ্ধারকাজ পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT