মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ৪০ জন দুস্থ-অসহায়কে অনুদানের চেক বিতরণ

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৪০ জনের প্রত্যেককে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়।

৪ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমের দ্বিতীয় তলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান দেওয়া হয়।

৪ সাংবাদিকের পরিবারকে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকা সহায়তা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT