বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফের পরীমণিকে বয়কটের ঘোষণা

বি‌নোদন ডেস্ক
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ন



সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমণি। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার পাশাপাশি তাকে গালিগালাজ ও অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। সাংবাদিক নেতাদের দাবি, রবিউল ইসলাম শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তাঁর একটি হাত অকেজো।

সমাবেশে বক্তারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও পেশাগত মর্যাদার পরিপন্থী। সাংবাদিকদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, ওই ঘটনার জন্য পরীমণি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁর বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না সাংবাদিকরা। পাশাপাশি তাঁকে সার্বিকভাবে বয়কটের সিদ্ধান্ত জানান তাঁরা।

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা পরীমনির

গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সামনে প্রায় অর্ধশত সাংবাদিক এ কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অন্যরা।

এদিকে সাংবাদিকদের প্রতিবাদের প্রভাব পড়েছে পরীমণির অন্যান্য অনুষ্ঠানেও। চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকে তাঁকে বাদ দিয়েছেন আয়োজকরা। নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানিয়েছেন, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমণিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিতর্কের আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল। সিদ্ধান্ত পরিবর্তনের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় আইনি জটিলতায় রয়েছেন পরীমণি। গত বুধবার আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT