সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর শৌলমারী এলাকায় রৌমারী থানার কুইক রেসপন্স টিমের (কিউআরটি) অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মোল্লা রৌমারী উপজেলার ঘুঘুমারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি চর রাজিবপুর থানার জিআর ১৫/২০ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলম মোল্লাকে রৌমারী থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।