সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে কুড়িগ্রাম পৌরসভা

স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:১১ অপরাহ্ন




জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে কুড়িগ্রাম পৌরসভা। রোববার (১১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চর রাজিবপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কুড়িগ্রাম পৌরসভা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় পৌরসভা দল। পরে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পরিচালক ও যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম পাটওয়ারী।

কুড়িগ্রামে ফুটবলের জোয়ার: রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে সদরের জয়, খেলাকে পেশা করার বার্তা ত্রাণমন্ত্রীর

তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ের তরুণ ফুটবলারদের জাতীয় পর্যায়ে তুলে আনতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল কুড়িগ্রাম পৌরসভা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT