বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

এবার মেজাজ হারি‌য়ে ‘মধ‌্যমা’ আঙ্গুল দেখা‌লেন পরীম‌নি

‌বিনোদন ডেস্ক
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন




ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে মধ্যমা প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবার তাঁকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে পরীমনিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে তিনি ক্ষুব্ধ হয়ে মধ্যমা প্রদর্শন করেন। পরে অনুষ্ঠানস্থল ছাড়েন তিনি।

এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়ী করেন পরীমনি।

এদিকে সাংবাদিককে অপমানের অভিযোগে রোববার দুপুরে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা। শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ফের পরীমণিকে বয়কটের ঘোষণা

সমাবেশে পরীমনির আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, এ ধরনের অসংবেদনশীল আচরণ গ্রহণযোগ্য নয়।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT