সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কুড়িগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩-এর নজরদারি জোরদার   রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু বসুন্ধরা গ্রুপের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল জব্দ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০০ অপরাহ্ন




কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় ৮১ মিটার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাশা উলিপুর উপজেলার উত্তর আঠারো পাইকা এলাকার মণ্ডলের হাটের মাঝিপাড়ার বাসিন্দা পেমান্দ দাশের ছেলে।

রৌমারী‌তে সড়ক দুর্ঘটনায় ৫ জ‌নের মৃত‌্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ কেনার জন্য মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারে যাচ্ছিলেন নিরাশা। পথে সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে নিহতের মরদেহ পরিবারের স্বজনরা নি‌য়ে গে‌ছেন।##


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT