সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কুড়িগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩-এর নজরদারি জোরদার   রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু বসুন্ধরা গ্রুপের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল জব্দ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ অপরাহ্ন




কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমিনুল ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে মাদক কিংবা নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT